হুয়াওয়ে মেট ৪০ সিরিজ : ১১ সেকেন্ডেই বিক্রি শেষ

১ নভেম্বর, ২০২০ ০১:১৬  
গতকাল হুয়াওয়ে আনুষ্ঠানিকভাবে চীনে হুয়াওয়ে মেট ৪০ সিরিজ উন্মুক্ত করেছে। সিরিজটিতে মোট চারটি মডেল রয়েছে, তবে এখন মেট ৪০ আরএস পোর্সে ডিজাইনের মডেলটি বিক্রি শুরু হয়নি। আলোচিত বিষয় হলো, বিক্রি শুরুর মাত্র ১১ সেকেন্ডের মধ্যেই এই সিরিজের নির্ধারিত সংখ্যক ফোন বিক্রি শেষ হয়েছে। খবর গিজ চায়না। হুয়াওয়ে ডিভাইস বিক্রির সবচেয়ে বড় প্লাটফর্ম জেডি ডটকমের তথ্যমতে, মেট ৪০, মেট ৪০ প্রো ও মেট ৪০ প্রে প্লাস বিক্রি শুরু হওয়ার মাত্র ১১ সেকেন্ডেই সকল ফোন বিক্রি শেষ হয়ে যায়। প্রাপ্ত তথ্যমতে, বর্তমানে জেডি ডটকমের সবচেয়ে জনপ্রিয় ফোন হলো হুয়াওয়ে মেট ৪০ সিরিজ। মাত্র এক ঘন্টার মধ্যে মেট ৩০ সিরিজের তুলনায় মেট ৪০ সিরিজ ৬০০% বেশি সার্চ করেছেন ব্যবহারকারীরা। প্লাটফর্মটিতে মেট ৪০ সিরিজের গ্রাহকদের জন্য দারুন অফার রয়েছে। এর মধ্যে রয়েছে এক মাসের মধ্যে বিনামূল্যে রিফান্ড, এক বছরের মধ্যে ব্যাটারির রিপ্লেসমেন্ট ও পুরাতন ডিভাইস বিনিময় করার সুবিধা। ডিবিটেক/বিএমটি